সিংগাইরে বিএনপির নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ-২ আসনের সিংগাইর উপজেলার অন্তর্গত সিংগাইর সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সিংগাইর সদর ইউনিয়নের একটি মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত।জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত বলেন, দেশের গণতন্ত্র আজ সংকটাপন্ন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। সিংগাইরের মানুষ অতীতেও গণতন্ত্রের পক্ষে ছিল, আগামীতেও থাকবে।” তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কৃষক, শ্রমিক, যুবক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হবে। চরাঞ্চলসহ দুর্গম এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে বিএনপির অগ্রাধিকার।আরও পড়ুন, নারীদের পিছনে রেখে দেশ এগোতে পারে না, ঢাকা-১৮ তে রাজিয়া সুলতানার জোরালো বক্তব্যজনসভায় সিংগাইর পৌরসভা ও ০৭ নম্বর ওয়ার্ড বিএনপি, সদর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।