জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাতের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৮ মে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে একই দিনের সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত আয়োজন করা হবে।বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঈদুল আজহা উদযাপন নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।আরও পড়ুন ,মানুষ কেন এত নিষ্ঠুর? একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে কাঁপছে দেশঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করা হয়। ঈদের দিন ঈদগাহ ও মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন মুসল্লিরা।প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।এদিকে নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং মুসল্লিদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।আরও পড়ুন , দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, ছাড়াল ১৭ হাজার ২০০ মেগাওয়াট