সার বিতরণ ব্যবস্থায় ডিলারদের প্রণোদনা বাড়িয়েছে সরকার। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি—এই চার ধরনের সারের ক্ষেত্রে ডিলার পর্যায়ে কেজিপ্রতি কমিশন ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে সারের বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ সিদ্ধান্ত আগামী ১ জুলাই ২০২৭ থেকে কার্যকর হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, ইউরিয়া সারের ডিলার পর্যায়ের দাম প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এর বিক্রয়মূল্য আগের মতোই ২৭ টাকা থাকবে।ডিএপি সারের ডিলার পর্যায়ের দাম ১৯ টাকা থেকে কমিয়ে ১৮ টাকা করা হয়েছে। কৃষক পর্যায়ে এই সারের দাম থাকছে ২১ টাকা।আরও পড়ুন, দুর্গাপূজায় দুই দিনের সরকারি ছুটি থাকলেও জরুরি সেবাএকইভাবে টিএসপি সারের ডিলার পর্যায়ের দাম ২৫ টাকা থেকে কমিয়ে ২৪ টাকা করা হয়েছে। কৃষক পর্যায়ে এর বিক্রয়মূল্য অপরিবর্তিত রয়েছে ২৭ টাকা।এমওপি সারের ডিলার পর্যায়ের দাম ১৮ টাকা থেকে কমিয়ে ১৭ টাকা করা হয়েছে। তবে কৃষক পর্যায়ে এর বিক্রয়মূল্য আগের মতোই ২০ টাকা রাখা হয়েছে।অর্থাৎ চার ধরনের সারের ক্ষেত্রেই ডিলার পর্যায়ের নির্ধারিত দাম কেজিতে ১ টাকা করে কমানো হয়েছে। অন্যদিকে কৃষক পর্যায়ের দাম অপরিবর্তিত থাকায় ডিলারদের কেজিপ্রতি কমিশন দাঁড়াচ্ছে ৩ টাকা।সরকার বলছে, কৃষি উৎপাদনে সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং ডিলার পর্যায়ে বিতরণ কার্যক্রমে উৎসাহ বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন সিদ্ধান্তে কৃষকদের সারের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হবে না। আগের নির্ধারিত মূল্যেই ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সার কিনতে পারবেন তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।