দৈনিক সংবাদ দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা হয়।কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। বিশেষ করে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক সহায়তা এবং টেকসই সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় হয়েছে।আরও  পড়ুন, আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, রেজিস্ট্রেশন ও ফিটনেসে কড়াকড়িএর আগে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি এবং মানবিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।গত ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। তার সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান কূটনৈতিক সংলাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলো এই সফরের অন্যতম প্রধান আলোচ্যসূচি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের বৈঠক