নতুন একটি দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ‘সারমাত’ নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে মস্কো। ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনের সক্ষমতাও রাখে এবং এটি আইসিবিএম বা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শ্রেণির অন্তর্ভুক্ত।আরও পড়ুন, পাকিস্তানে বিস্ফোরণে রক্তাক্ত সড়ক, প্রাণ গেল ৭ জনেরমঙ্গলবার রাশিয়ার পক্ষ থেকে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করা হয়। পরীক্ষার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি এবং পশ্চিমা সামরিক বাহিনীর যেকোনো অস্ত্রের চেয়ে বহুগুণ শক্তিশালী।আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসুতিনি আরও জানান, চলতি বছরের শেষ নাগাদ ‘সারমাত’ যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হতে পারে। এদিকে এই পরীক্ষা এমন এক সময়ে চালানো হলো, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ফলে দুই দেশের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে এখন আর কোনো বাধ্যবাধকতা নেই।আরও পড়ুন, লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহতচুক্তি শেষ হওয়ার পর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ শুরু করার বিষয়ে আলোচনা হলেও নতুন করে চুক্তি সম্প্রসারণের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া যুক্তরাষ্ট্র একটি নতুন চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করতে চাইলেও বেইজিং সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।