দৈনিক সংবাদ দিগন্ত

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে: রিজভী

দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন ধ্বংসে চক্রান্তকারীরা চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, হাজার বছর ধরে একই সমাজ ও মহল্লায় কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে দেশের মানুষ। এই অটুট বন্ধন কোনো ষড়যন্ত্রেই ভাঙা সম্ভব নয়।মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।এ সময় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।রিজভী বলেন, বাংলাদেশের মাটির গভীরে রয়েছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। হাজার বছর ধরে মানুষ একই সমাজ ও মহল্লায় পারস্পরিক সৌহার্দ্য নিয়ে বসবাস করে আসছে। এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে।আরও  পড়ুন, ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান, আজ দায়িত্ব গ্রহণতিনি বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে পৃথক তিনটি ট্রাস্ট গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়গুলো আরও সুন্দর ও সমৃদ্ধভাবে পরিচালনা এবং পূজারি ও ভক্তরা যাতে নির্বিঘ্নে প্রার্থনা ও আরাধনা করতে পারেন, তা নিশ্চিত করাই এসব ট্রাস্টের অন্যতম লক্ষ্য।ট্রাস্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজ নিজ সম্প্রদায়ের যোগ্য ও দক্ষ ব্যক্তি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনে সব ধর্মীয় সম্প্রদায় ও নৃ-গোষ্ঠীর সমান মর্যাদা রয়েছে বলেও দাবি করেন রিজভী।তিনি আরও বলেন, দেশবিরোধী নানা চক্রান্তকারী শক্তি মানুষের অটুট বন্ধন ভাঙার চেষ্টা করলেও দেশের মানুষ সব সময় ঐক্যবদ্ধ থেকেছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে: রিজভী