দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন ধ্বংসে চক্রান্তকারীরা চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, হাজার বছর ধরে একই সমাজ ও মহল্লায় কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে দেশের মানুষ। এই অটুট বন্ধন কোনো ষড়যন্ত্রেই ভাঙা সম্ভব নয়।মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।এ সময় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।রিজভী বলেন, বাংলাদেশের মাটির গভীরে রয়েছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। হাজার বছর ধরে মানুষ একই সমাজ ও মহল্লায় পারস্পরিক সৌহার্দ্য নিয়ে বসবাস করে আসছে। এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে।
আরও পড়ুন, ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান, আজ দায়িত্ব গ্রহণ
তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে পৃথক তিনটি ট্রাস্ট গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়গুলো আরও সুন্দর ও সমৃদ্ধভাবে পরিচালনা এবং পূজারি ও ভক্তরা যাতে নির্বিঘ্নে প্রার্থনা ও আরাধনা করতে পারেন, তা নিশ্চিত করাই এসব ট্রাস্টের অন্যতম লক্ষ্য।ট্রাস্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজ নিজ সম্প্রদায়ের যোগ্য ও দক্ষ ব্যক্তি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনে সব ধর্মীয় সম্প্রদায় ও নৃ-গোষ্ঠীর সমান মর্যাদা রয়েছে বলেও দাবি করেন রিজভী।তিনি আরও বলেন, দেশবিরোধী নানা চক্রান্তকারী শক্তি মানুষের অটুট বন্ধন ভাঙার চেষ্টা করলেও দেশের মানুষ সব সময় ঐক্যবদ্ধ থেকেছে।
বিষয় : বন্ধন সাম্প্রদায়িক

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন