দৈনিক সংবাদ দিগন্ত

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, নেওয়া হলো ঢামেকে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। সোমবার সকাল ৬টার দিকে তিনি অসুস্থ বোধ করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক।আরও  পড়ুন, বাজেটে বড় পরিবর্তনের আভাস, টিআইএন বাধ্যতামূলক ও নতুন ভ্যাট প্রস্তাবতিনি জানান, অসুস্থ বোধ করায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসকরা তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেন।পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে পুনরায় তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।তবে তিনি কী কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন কিংবা তার শারীরিক অবস্থা বর্তমানে কেমন রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, নেওয়া হলো ঢামেকে