পাঁচবিবি মেয়র প্রার্থী হিসেবে সবার আস্থাভাজন হয়ে উঠছেন সাবেক ছাত্রদল নেতা শামীম হোসেন
আসন্ন পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক জেলা ছাত্রদল নেতা শামীম হোসেন মন্ডল। তার সমর্থকদের দাবি, সাধারণ মানুষের আস্থা অর্জন করে তিনি নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন।রোববার (২ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় পাঁচবিবি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে তার সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধুরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. খালেক চৌধুরী (লেবু)। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।আরও পড়ুন, গ্যাস সংকটে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ, ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধজনসভায় বক্তব্যে শামীম হোসেন মন্ডল বলেন, নির্বাচিত হলে পৌর এলাকায় মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।সভায় উপস্থিত বক্তারা আগামী পৌরসভা নির্বাচনে শামীম হোসেন মন্ডলকে মেয়র হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। তারা তার নেতৃত্বে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।