দৈনিক সংবাদ দিগন্ত

সাজা বাতিলের আবেদন করলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাঁর পক্ষে এ আপিল দায়ের করা হয়।এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে ট্রাইব্যুনাল আদেশ দেন, সাজাগুলো একসঙ্গে চলবে। ফলে তাঁকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আরও পড়ুন,  দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কাএবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।এদিকে, হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে এর আগে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া শাপলা চত্বরের হত্যাকাণ্ডসংক্রান্ত মামলাতেও ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।খালাস চেয়ে করা আপিলের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় মামলাটির বিষয়ে সিদ্ধান্ত আসবে।

সাজা বাতিলের আবেদন করলেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু