দৈনিক সংবাদ দিগন্ত

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ায় বড় পরিবর্তন

সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু প্রক্রিয়াকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে ১১ সদস্যের উচ্চপর্যায়ের নতুন ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’ পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।রোববার জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে, নতুন কমিটি গঠনের ফলে আগে গঠিত কমিটি বাতিল বলে গণ্য হবে। উপ-সচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এই আদেশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে।নতুন কমিটিতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারকে সভাপতি এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)-কে সদস্য সচিব করা হয়েছে।এছাড়া কমিটিতে স্থান আরো পড়ুন , আগামী ৭২ ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা, নদী যেতে পারে বিপৎসীমার ওপরেপেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব।সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে রয়েছেন দৈনিক দিনকালের সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএফইউজে ও ডিইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজ ডটনিউজের নির্বাহী সম্পাদক ও ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ শফিকুল ইসলাম (শফিক আহমেদ) এবং নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট উম্মে মারুফা।সরকারি আদেশ অনুযায়ী, এই কমিটির প্রধান দায়িত্ব হবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কার্ডসংক্রান্ত আপত্তি, অভিযোগ ও শুনানি নিষ্পত্তি এবং প্রয়োজন হলে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার সংশোধন বা পরিমার্জনের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করা।সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই কমিটির মাধ্যমে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান প্রক্রিয়া আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে।

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ায় বড় পরিবর্তন