দৈনিক সংবাদ দিগন্ত

গংগাচড়ায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি

রংপুর জেলার গংগচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ সাদিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে তিনি সংগঠনের সমর্থক ফরম পূরণ করেন। এ সময় উপস্থিত দায়িত্বশীলরা তাকে শুভেচ্ছা জানান।যোগদান অনুষ্ঠানে বেতগাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শাহ আলম, সহকারী সেক্রেটারি মুনিম বিল্লাহসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাফেজ মোহাম্মদ সাদিকুল ইসলাম দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)-এর আলমবিদিতর ইউনিয়ন শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জামায়াতে ইসলামীর আদর্শ ও চলমান কার্যক্রমের প্রতি সংহতি প্রকাশ করে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।আরও পড়ুন, কুষ্টিয়ায় নির্বাচনে অবৈধ অস্ত্র ঠেকাতে কঠোর অবস্থান পুলিশেরএ সময় উপস্থিত বক্তারা বলেন, তার এই যোগদান গংগাচড়া উপজেলায় জামায়াতের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। হাফেজ মোহাম্মদ সাদিকুল ইসলাম বলেন, ইসলামী সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতেই তিনি জামায়াতে শামিল হয়েছেন এবং সকলের দোয়া কামনা করেন।

গংগাচড়ায় জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি