ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা এলাকার তালতলা ব্রিজের উত্তর পাশে সরকারি জায়গা দখল করে নির্মাণ করা ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে প্রায় ১ কোটি টাকা মূল্যের সরকারি জায়গা দখলমুক্ত করে পুনরায় সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।আরও পড়ুন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে রায়পুর পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহবিষয়ক সভাঅভিযানকালে সরকারি জায়গা দখল করে নির্মাণ করা ঘর অপসারণ করা হয়। পরে উদ্ধার করা জায়গাটি পুনরায় বেদখল হওয়া ঠেকাতে সেখানে লাল নিশানা টানিয়ে সীমানা চিহ্নিত করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের দখল থেকে প্রায় এক কোটি টাকা বাজারমূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখা এবং সরকারি জায়গা রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।