দৈনিক সংবাদ দিগন্ত

সাতক্ষীরায় তৃণমূল সংগঠন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তৃণমূল সংগঠন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়।ভূমিজ ফাউন্ডেশনের সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহেযাগিতায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অন্ত্যজ নেত্রী সরস্বতী দাসের সভাপতিত্বে ও ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম, আরও  পড়ুন, কোটালীপাড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি'র বিক্ষোভ মিছিলপ্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, তালা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাব্বীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, আইসিটি কর্ককর্তা মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসনাত কাজল, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, সাংবাদিক মিজানুর রহমান, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার আশা, অধ্যাপক রেজাউল ইসলাম, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, মোঃ আবুল হোসেন মাহমুদ প্রমুখ।

সাতক্ষীরায় তৃণমূল সংগঠন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত