দৈনিক সংবাদ দিগন্ত

লাইনচ্যুত ববি

একসময় ঢালিউডের সম্ভাবনাময় নায়িকাদের একজন হিসেবে বিবেচিত হতেন চিত্রনায়িকা ববি হক। ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন তিনি।পরবর্তীতে দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন ববি। তবে করোনা মহামারির পর তার ক্যারিয়ারে দেখা দেয় স্থবিরতা।আরও  পড়ুন, ‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রীর মৃত্যুতে শোক বিনোদন দুনিয়ায়সংশ্লিষ্টদের মতে, কিছু ভুল সিদ্ধান্ত এবং সঠিক পরিকল্পনার অভাবে ধারাবাহিক সাফল্যের পথ থেকে ছিটকে পড়েন এই অভিনেত্রী। পরবর্তীতে একাধিক সিনেমায় অভিনয় করলেও সেগুলো তাকে নতুন করে আলোচনায় আনতে পারেনি।সবশেষ নবাগত অভিনেতা মুন্না খানের বিপরীতে ‘তছনছ’ সিনেমায় অভিনয় করেন ববি। সিনেমাটি মুক্তির আগে প্রযোজক ও নায়কের বিরুদ্ধে অভিযোগ তুললেও পরে প্রিমিয়ার অনুষ্ঠানে তাদের সঙ্গেই উপস্থিত হয়ে ইতিবাচক মন্তব্য করেন তিনি।সব মিলিয়ে এক সময়ের সম্ভাবনাময় এই অভিনেত্রী বর্তমানে ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

লাইনচ্যুত ববি