বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ আবরার ফাহাদের আত্মদান গোটা জাতিকে জাগিয়ে তুলেছিল। তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আগ্রাসী ও সম্প্রসারণবাদী শক্তির বিরুদ্ধে মানুষের প্রতিরোধের শক্তি আরও সংগঠিত হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সুরক্ষার অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে কাঙ্ক্ষিত ফল না আসায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। সেই সময়ে আবরার ফাহাদের হত্যাকাণ্ড মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার মৃত্যু গোটা জাতিকে নাড়া দেয় এবং অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে মানুষের প্রতিরোধের শক্তিকে আরও জাগ্রত করে বলে দাবি করেন তিনি।আরও পড়ুন, সার ডিলার নিয়োগে হাজার কোটি টাকার বাণিজ্যের অভিযোগ সারজিসেরবিশ্ববিদ্যালয়গুলো আন্দোলনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করে রিজভী বলেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের মধ্যে চলে যেতে পারে। এ প্রসঙ্গে তিনি জার্মানি ও ইতালির ঐতিহাসিক উদাহরণ তুলে ধরেন।আবরারের আত্মদান পরবর্তী রাজনৈতিক আন্দোলনেও প্রভাব ফেলেছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। তার ভাষ্য অনুযায়ী, আবরারের মৃত্যু মানুষের মধ্যে যে প্রতিরোধের চেতনা তৈরি করেছিল, তা পরবর্তী সময়ের আন্দোলনেও প্রভাব বিস্তার করে। তবে এ বক্তব্যকে রিজভীর রাজনৈতিক মূল্যায়ন হিসেবেই উল্লেখ করা হয়েছে।ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বিভিন্ন সময়ে তাদের ওপর হামলা ও নির্যাতন হয়েছে। এসব আঘাতের পরও তারা রাজনৈতিক অবস্থান থেকে সরে যায়নি বলে দাবি করেন তিনি।দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস না করার কথা পুনর্ব্যক্ত করে রিজভী বলেন, আবরারকে হত্যা করে ভয় তৈরি করার যে চেষ্টা হয়েছিল, তা সফল হয়নি; বরং তার মৃত্যু মানুষের মধ্যে প্রতিরোধের শক্তিকে আরও জোরালো করেছে বলে তিনি মনে করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।