জুলাই-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিঠাপুকুরে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত
জুলাই-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রংপুরের মিঠাপুকুরে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) মিঠাপুকুর ফ্লাইওভার ব্রিজের নিচে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক। তিনি তাঁর বক্তব্যে জুলাই-গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের স্মরণ করেন এবং গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার আমীর আসাদুজ্জামান শিমুল, খেলাফত মজলিসের উপদেষ্টা মুফতি খোবায়ের হোসেন, আরও পড়ুন, লামায় চাল বিতরণ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর অবস্থানখেলাফত মজলিসের সহ-সভাপতি শফিউল ইসলাম, খেলাফত মজলিসের সম্পাদক আবু বক্কর, শ্রমিক কল্যাণ ফেডারেশন মিঠাপুকুর শাখার সম্পাদক হারুনুর রশীদ বেলাল, জামায়াত নেতা হাফিজুর ফকির এবং ছাত্রশিবির নেতা মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা জুলাই-গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান। এছাড়া জাতীয় স্বার্থ রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।