মাদারগঞ্জে সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি প্রত্যাহার
জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব হওয়া হাজারো গ্রাহক তাদের আমানতের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ ভুক্তভোগীরা লাঠি হাতে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেন। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, এলাকার কিছু নামসর্বস্ব সমবায় সমিতি উচ্চ মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আমানত হিসেবে নিয়েছিল। কিন্তু হঠাৎ করেই সমিতির পরিচালকরা টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। দীর্ঘদিন ধরে টাকা না পেয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বাধ্য হয়ে তারা টাকা উদ্ধারের দাবিতে কঠোর আন্দোলনে নামেন। আরও পড়ুন, লামায় পৌর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতবিগত দিনে কয়েকবার কর্মসূচি প্রত্যাহার আবার টানা কয়েকদিন পর পর ধরে চলা এই আন্দোলনের ফলে উপজেলার সাধারণ সেবামূলক কার্যক্রম প্রায় সময় অচল হয়ে পড়ে। আজকের (১৭আগস্ট )পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও এলাকার সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান বাবুল এগিয়ে আসেন। তিনি ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো আশ্বাস দেন।নেতৃবৃন্দ ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে টাকা ফেরতের কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এই আশ্বাসের পর আন্দোলনকারীরা তাদের পূর্বঘোষিত উপজেলা পরিষদ ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন।