দৈনিক সংবাদ দিগন্ত

সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সবুজ বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সবার সম্মিলিত অংশগ্রহণ—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনকালে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমানের বাস্তবতা। তাই উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় জলবায়ু বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান উদ্বেগজনক।আরও  পড়ুন , টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা রাজধানীকে বাসযোগ্য নগরীতে পরিণত করতে পরিকল্পিত নগরায়ণ, সবুজায়ন এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে হবে।তিনি অপরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে তোলার সমালোচনা করে বলেন, উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫ প্রদান করেন। এছাড়া সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন।

সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর