২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে দুর্দান্ত লড়াইয়ের পরও সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে লাল-সবুজের দলকে। ম্যাচের শেষ বাঁশি বাজার পর ফুটবলারদের কান্নায় ভেঙে পড়া এবং গ্যালারির দর্শকদের হতাশা বলে দিচ্ছিল কতটা বড় সুযোগ হাতছাড়া হয়েছে। ম্যাচের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যক্তিগত দক্ষচনায় বাংলাদেশ পিছিয়ে না থাকলেও পাকিস্তানের শারীরিক শক্তি, আগ্রাসন এবং দ্রুত পাল্টা আক্রমণের সামনে বারবার খেই হারিয়েছে কোচ থমাস ডুলির দল। বিশেষ করে পাকিস্তানের জয়ের মূল চাবিকাঠি ছিল তাদের দলগঠন ও খেলোয়াড় নির্বাচন। দেশটির নিজস্ব গোছানো ঘরোয়া লিগ না থাকলেও তারা ইউরোপের বিভিন্ন লিগে খেলা পাঁচ প্রবাসী ফুটবলারকে সরাসরি একাদশে রেখে বড় পার্থক্য গড়ে দেয়। আরও পড়ুন,দুই কিংবদন্তির অভিষেকের ৩৭ বছর, রয়ে গেছে বড় আক্ষেপসুইডেনের শীর্ষ লিগে খেলা আবদুল্লাহ ইকবাল এবং অন্যান্য প্রবাসী ফুটবলারদের সামর্থ্য পাকিস্তানের রক্ষণ ও মাঝমাঠকে দারুণ শক্ত ভিত দেয়। অন্যদিকে, বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী ও শামিত সোমদের প্রত্যাশিত পারফরম্যান্সের ঘাটতি এবং মাঝমাঠে বোঝাপড়ার অভাব দলকে চাপে ফেলে। ম্যাচের সবচেয়ে বড় ধাক্কাটি আসে খেলার শেষ দিকে। নির্ধারিত সময়ের ঠিক আগে ৮৬ মিনিটে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের ভুল পাস থেকে বল পেয়ে জয়সূচক গোলটি আদায় করে নেয় পাকিস্তান। গোলোকিপারের এই ব্যক্তিগত ভুল এবং রক্ষণভাগের পজিশনাল সংকটের খেসারত দিতে হয় পুরো দলকে। কোচ টমাস ডুলি প্রবাসী ফুটবলারদের দলে অন্তর্ভুক্ত করার ইতিবাচক উদ্যোগ নিলেও স্কোয়াডের গভীরতা, বিশেষ করে নির্ভরযোগ্য বিকল্প গোলকিপার ও রক্ষণভাগের ঘাটতি প্রকট হয়ে উঠেছে। এই হার থেকে শিক্ষা নিয়ে ঘরোয়া ফুটবলের মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়ার বিকল্প নেই।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।