বাস থামিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই সন্দেহভাজন
টেকনাফ-কক্সবাজার সড়কে দিনের বেলায় যাত্রীবাহী বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও লুট হওয়া টাকা উদ্ধার হয়নি।পুলিশ জানায়, সোমবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে আকতার হোসেন ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করা হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, ২ আগস্ট টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসকে একটি সিএনজিচালিত অটোরিকশা অনুসরণ করছিল।আরও পড়ুন, জুলাই-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিঠাপুকুরে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত অটোরিকশায় থাকা বোরকা পরা এক নারী বাসটির গতিবিধি নজরদারি করছিলেন বলে ধারণা করছে পুলিশ।তার সংকেতেই পাহাড় থেকে নেমে আসে সাত থেকে আটজনের একটি সশস্ত্র দল। তারা সড়কে গাছের গুঁড়ি ও পেরেকযুক্ত কাঠ ফেলে বাস থামিয়ে বিকাশের দুই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করে।পুলিশ বলছে, ডাকাতরা সরাসরি টাকার ব্যাগ থাকা প্রতিনিধিদের লক্ষ্য করে হামলা চালায়। এতে ধারণা করা হচ্ছে, আগে থেকেই টাকার তথ্য তাদের কাছে ছিল।বোরকা পরা নারীর পরিচয় শনাক্ত এবং লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।