সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধিকারকর্মী ও নাট্যকর্মী সামিনা লুৎফা। তাঁর অভিযোগ, দলটি অতীতের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না করে আবারও ভয় ও সহিংসতার রাজনীতি করতে চাইছে। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে নিজের বক্তব্য প্রকাশ করেন তিনি। সামিনা লুৎফা লেখেন, ‘তার মানে আওয়ামী লীগ ফিরতে চায় সন্ত্রাস করেই! জুলাই মাত্র ২ বছর আগের কথা। সন্ত্রাস করে পালিয়েছে এখন আবার সন্ত্রাস করে ফিরতে চায়?’ স্ট্যাটাসে তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে অনুশোচনার পরিবর্তে প্রতিশোধপরায়ণতা কাজ করছে। আরও পড়ুন,বিজয় দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, স্মৃতিসৌধে বসানো হবে সিসি ক্যামেরাতাঁর ভাষ্য, দলটির শীর্ষ নেতৃত্বের দেশে ফেরার আকাঙ্ক্ষার পেছনে রাজনৈতিক পরিস্থিতি ও বিদেশে অবস্থানের বিষয়ও ভূমিকা রাখছে। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী এবং গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী পার্টি’ বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে দলটির নেতা-কর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে তিনি আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেতৃত্বের দেশে ফেরার প্রসঙ্গে প্রত্যর্পণ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কথাও উল্লেখ করেন। স্ট্যাটাসের শেষাংশে সামিনা লুৎফা তাঁর বক্তব্যের বিরোধিতাকারীদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক আলোচনা ও প্রতিক্রিয়ার বিষয় হয়ে উঠেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।