দৈনিক সংবাদ দিগন্ত

সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বরকত উল্লাহ বুলু

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পাবলিক হল গেইটে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজকে অপরাধমুক্ত করতে এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।‘তারেক রহমানের নির্দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বেগমগঞ্জ উপজেলা বিএনপি, চৌমুহনী পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।বরকত উল্লাহ বুলু বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর আরো পড়ুন , ‘স্বাধীনতা-সার্বভৌমত্বে কোনো আপস নয়’, নেত্রকোনায় ডা. শফিকুর রহমানগ্যাং সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবীদের কোনো দল নেই। তাই তাদের কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়। যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই তাদের গ্রেফতার করতে হবে।সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, কেন্দ্রীয় কৃষকদলের নেতা শাহ আব্দুল্লাহ আল বাকী, বিএনপি নেতা জহির উদ্দিন হারুন, মাহফুজুল হক আবেদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বরকত উল্লাহ বুলু