স্ত্রীর কাছে টাকা চেয়ে না পেয়ে নিজের দুই সন্তানকে বিক্রির উদ্দেশ্যে অপহরণকারীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় এক মাস পর দুই শিশুকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পিবিআই।মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।পুলিশ জানায়, সাত বছর আগে ঝর্না আক্তারের সঙ্গে মেজবাহ উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সি আরিয়ান ও ২৮ দিন বয়সি আব্দুর রহমান জুবায়েত নামে দুই সন্তান রয়েছে।অভিযোগ রয়েছে, মেজবাহ উদ্দিন বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে সংসারে অশান্তি সৃষ্টি করতেন। একই সঙ্গে স্ত্রীর কাছে নিয়মিত টাকা দাবি করতেন এবং টাকা না দিলে সন্তান বিক্রি করে দেওয়ার হুমকি দিতেন।আরও পড়ুন ,ওমান থেকে ফিরল চার ভাইয়ের নিথর দেহ পাশাপাশি চার কবরে দাফন আজগত ২১ এপ্রিল পরিকল্পিতভাবে অপহরণকারী চক্রের সদস্য এমদাদুল হক রাব্বানীর সহায়তায় দুই সন্তানকে অপহরণ করা হয়। পরে মানব পাচারের আশঙ্কায় শিশুদের মা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।তদন্তে নেমে পিবিআই রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে মূলহোতা রাব্বানীকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবী থেকে নুর-ই-নাসরিনকে আটক এবং তার হেফাজত থেকে ২৮ দিনের নবজাতককে উদ্ধার করা হয়। এর আগে সাভার থেকে উদ্ধার করা হয় পাঁচ বছর বয়সি আরিয়ানকে।পিবিআই বলছে, এটি একটি সক্রিয় মানব পাচারচক্র। তদন্তে আরও জানা গেছে, বাবা মেজবাহ উদ্দিন মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন এবং অর্থের বিনিময়ে সন্তান বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।আরও পড়ুন , জয়পুরহাটে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট উদ্ধার
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।