দৈনিক সংবাদ দিগন্ত

কক্সবাজারে সদর পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ছিনতাইকারী, চারজন মাদক কারবারি, সাতজন মাদকসেবী, বিভিন্ন ধর্তব্য অপরাধের চারজন আসামি এবং পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন। এ সময় চার মাদক কারবারির কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ছিনতাইকারীর নাম মোবারক ওরফে সালমান ওরফে ঈদ মোবারক (২৬)।আরোও পড়ুন,ঘাতক কাভার্ডভ্যান সনাক্তে পুলিশের তৎপরতা তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাউনখালী এলাকার বাসিন্দা। গ্রেপ্তার চার মাদক কারবারি হলেন বেলাল হোসেন (২৮), এরফানুল করিম (২৯), জুনায়েদ (২০) ও পারভেজ ওরফে মনু (২০)। তাঁদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া মাদকসেবনের অভিযোগে নাসির উদ্দিন (৪৫), মো. কালু (৪০), জমির উদ্দিন (৪০), শাহরিয়ার ছিদ্দিক তাওসিফ (২৩), ফারদীন রহমান (২৪), নুরুল আলম (৩৫) ও মো. ইউনুছকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার চারজন হলেন মো. জাহেদ (১৯), মো. আব্দুল্লাহ (২৬), নাহিদুল ইসলাম (২০) ও মোহাম্মদ আলী (২৭)। তাঁদের মধ্যে মোহাম্মদ আলী রোহিঙ্গা নাগরিক বলে পুলিশি তথ্যে উল্লেখ রয়েছে। অন্যদিকে, পরোয়ানাভুক্ত আসামি হিসেবে রিপন বড়ুয়া ও মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভা ও ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কক্সবাজারে সদর পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার