কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ছিনতাইকারী, মাদকসেবী, ধর্তব্য অপরাধে অভিযুক্ত ও নিয়মিত মামলার আসামি রয়েছেন।পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ২ জন ছিনতাইকারী, ৩ জন মাদকসেবী, ৪ জন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং ২ জন নিয়মিত মামলার আসামি রয়েছেন।
আরও পড়ুন,সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪
অভিযানে পৌরসভা ও ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে তৎপরতা চালানো হয়।গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন ঝিলংজা ইউনিয়নের খুরুলিয়া এলাকার আক্তারুজ্জামান সোহেল (২৮) এবং কক্সবাজার পৌরসভার এসএম পাড়ার মো. রহিম উল্লাহ তারেক (২৫)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের বিরুদ্ধে আগের একাধিক মামলার রেকর্ড রয়েছে।এ ছাড়া মাদকসেবী হিসেবে গুরা মিয়া (৫০), রাসেল (২৩) ও মো. জোবায়েরকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। ধর্তব্য অপরাধে অভিযুক্ত হিসেবে কাদের তোবিব (১৯), মোসা. আসমাউল হুসনা (৩৬), মো. হৃদয় (৩০) ও মো. রুহুল আমিন ওরফে ভূট্টুকে (৩২) গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।অন্যদিকে, নিয়মিত মামলায় প্রিয়তোষ কান্দি দে (৩৫) ও শাবনুর আক্তারকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ অভিযান অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন