অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার ঠেকাতে এবং এর কারণে সৃষ্ট আর্থিক ও সামাজিক ক্ষতি থেকে মানুষকে রক্ষায় গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন জুয়া থেকে বিরত থাকা, সন্দেহজনক লেনদেনে সতর্কতা এবং নিরাপদ ও বৈধ আর্থিক সেবা ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ‘সচেতন হই, জুয়া থেকে বিরত থাকি, নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ নগদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। মেসার্স জাহানারা এন্টারপ্রাইজ আয়োজিত সভায় জেলার বিভিন্ন এলাকার নগদ উদ্যোক্তারা অংশ নেন। সভায় বক্তারা বলেন, প্রযুক্তির সহজলভ্যতার কারণে অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনকভাবে বাড়ছে। দ্রুত ও সহজে অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে অনেকে জড়িয়ে পড়ছেন জুয়ার সঙ্গে। এতে একদিকে যেমন ব্যক্তিগতভাবে অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছেন, অন্যদিকে পরিবারে তৈরি হচ্ছে অশান্তি ও আর্থিক সংকট। এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে সমাজেও। বক্তারা বলেন, অনলাইন জুয়া শুধু অর্থ হারানোর বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সামাজিক অবক্ষয়, পারিবারিক অস্থিরতা এবং বিভিন্ন ধরনের অপরাধের ঝুঁকি। বিশেষ করে তরুণদের এ ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের পাশাপাশি আর্থিক সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব, নিরাপদ আর্থিক সেবা নিশ্চিতকরণ,আরও পড়ুন, গাজীপু ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতারসন্দেহজনক লেনদেন শনাক্তকরণ এবং প্রচলিত আইন মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাহকদের আর্থিক লেনদেনে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় নগদ উদ্যোক্তারা জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। গ্রাহকদের অনলাইন জুয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করার পাশাপাশি বৈধ ও নিরাপদ আর্থিক সেবা ব্যবহারে উদ্বুদ্ধ করতে উদ্যোক্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন নগদের এরিয়া ম্যানেজার এস এম হারুন অর রশীদ, টেরিটোরি অফিসার খায়রুল আনাম শুভ, ডিস্ট্রিবিউশন ম্যানেজার অশোক চন্দ্র দাস, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার সজিব খান ও কাজী সোহাগসহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার নগদ উদ্যোক্তারা। সভা থেকে অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ‘সচেতন হোন, নিরাপদ থাকুন, আইন মেনে চলুন, নিরাপদ সমাজ গড়ুন, দুর্নীতিকে না বলুন এবং ন্যায়ের পথে চলুন’—এমন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করেন, অনলাইন জুয়ার বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, দায়িত্বশীল আর্থিক সেবা এবং আইন মেনে চলার সংস্কৃতি আরও জোরদার করা প্রয়োজন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।