গঙ্গাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের যৌথ সভা অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখা ও সহযোগী সংগঠনসমূহের দায়িত্বশীলদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২১ জুন) সকাল ১১টায় গঙ্গাচড়া উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. আনিচুর রহমান। উপজেলা সেক্রেটারি মো. ইউনুছ আলীর সঞ্চালনায় এবং হাফেজ মাওলানা মুহাদ্দিস শরিফুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ এ টি এম গোলাম মোস্তফা বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. মাহমুদুর রহমান রিপন সরকার।আরও পড়ুন,মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামী গ্রেফতার ২প্রধান অতিথির বক্তব্যে আলহাজ এ টি এম গোলাম মোস্তফা বাবু বলেন, দেশের প্রকৃত কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে দলের নেতাকর্মীদের ত্যাগ, কুরবানি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। তিনি দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ওলামা-মাশায়েখ এবং আইম্মা পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আদর্শিক আন্দোলনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।