দৈনিক সংবাদ দিগন্ত

শ্রীপদ দেবকে জড়িয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিবাদ

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে আমাকে জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও অভিযোগ আমার দৃষ্টিগোচর হয়েছে। বিশেষ করে আমার ব্যক্তিগত সম্পদ, ভূমি প্রশাসনে প্রভাব বিস্তার, ভূমি অধিগ্রহণ শাখায় অনিয়ম, রাজনৈতিক যোগাযোগ এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় আমার সম্পৃক্ততার যে অভিযোগ তোলা হয়েছে, তা অত্যন্ত আপত্তিকর ও বিভ্রান্তিকর। আমি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোর অনেক ক্ষেত্রেই সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ, নির্ভরযোগ্য নথি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করা হয়নি।আরও পড়ুন,দিরাই ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অনুমান, জনশ্রুতি কিংবা অজ্ঞাত সূত্রের বক্তব্যের ভিত্তিতে একজন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে প্রশ্নবিদ্ধ করা দায়িত্বশীল সাংবাদিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।আমার সম্পদ ও পারিবারিক মালিকানা নিয়ে যেসব বক্তব্য প্রকাশ করা হয়েছে, একইভাবে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বিতরণে কমিশন বাণিজ্য, অনিয়ম কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সঙ্গেও আমার সম্পৃক্ততা রয়েছে এমন দাবি আমি প্রত্যাখ্যান করছি। আমার চাকরিজীবন, পদোন্নতি ও পদায়ন সরকারি বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয়েছে বলে আমার বক্তব্য। বিশেষভাবে উল্লেখ করতে চাই, কোনো সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন কিংবা তাঁর পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির মতো কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের অভিযোগ সম্পূর্ণভাবে যাচাই করা প্রয়োজন।আরও পড়ুন,ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজটসাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা এবং নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের অধিকারকে আমি সম্মান করি। কেউ যদি আমার নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গণমাধ্যমকর্মীকে হুমকি দিয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তার পরিচয় ও উদ্দেশ্য অনুসন্ধানের দাবি জানাচ্ছি। আমি দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে একপক্ষের বক্তব্যের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ, তথ্য-উপাত্ত যাচাই এবং নিরপেক্ষতা বজায় রাখা অপরিহার্য। আমার বক্তব্য গ্রহণ না করে কিংবা যথাযথ যাচাই ছাড়াই একের পর এক অভিযোগ প্রকাশ করা হলে তা ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদার জন্য ক্ষতিকর হতে পারে। অতএব, সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি প্রকাশিত সংবাদের অভিযোগগুলো পুনরায় যাচাই, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সংশোধন এবং আমার এই প্রতিবাদলিপি যথাযথ গুরুত্বসহকারে প্রকাশের অনুরোধ জানাচ্ছি।

শ্রীপদ দেবকে জড়িয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিবাদ