গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানায় পানি পান করার পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকার ড্রেসম্যান লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।কারখানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজ শুরুর পর শ্রমিকরা কারখানার সরবরাহকৃত পানি পান করেন। কিছুক্ষণের মধ্যেই একাধিক শ্রমিক বমি, পেটব্যথা, মাথা ঘোরা ও শ্বাসকষ্টের মতো উপসর্গে অসুস্থ হয়ে পড়েন।আরও পড়ুন, হাওরাঞ্চলে বর্ষায় শিক্ষা ব্যবস্থা মরণ দশার চিত্রপরিস্থিতি দ্রুত অবনতি হলে অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।শ্রমিকদের অভিযোগ, পানিতে দুর্গন্ধ ছিল এবং পানি পান করার পরই তারা অসুস্থ হতে শুরু করেন।কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণা করা হচ্ছে আশপাশের জলাবদ্ধতার কারণে পানির উৎসে সমস্যা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।প্রাথমিকভাবে ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ, যদিও শ্রমিকরা বলছেন সংখ্যা আরও বেশি।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অসুস্থদের চিকিৎসা নিশ্চিত করে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।