রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারিত ছিল। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে আদালতে বক্তব্য দেন।তবে আসামিপক্ষের শুনানি শেষ না হওয়ায় আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেন।মামলার নথি অনুযায়ী, শেখ হাসিনাসহ মোট ২৮৬ জন আসামির মধ্যে ২৫৯ জন বর্তমানে পলাতক রয়েছেন। অন্যদিকে সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিনসহ ২৭ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন জুম বৈঠকে দেশ-বিদেশ থেকে শত শত ব্যক্তি অংশ নেন। সেখানে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে আরো পড়ুন , স্থানীয় সরকার নির্বাচনে ডাকযোগে ভোট নয়, প্রবাসীদের জন্য সুযোগ রাখছে না ইসিগৃহযুদ্ধের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয় বলে তদন্তে উঠে এসেছে।তদন্তকারী সংস্থা সিআইডি দাবি করেছে, বৈঠকের অডিও ও অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণে বৈধ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রদ্রোহিতার উপাদান পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ২০২৫ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করা হয়। পরে তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।এখন মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আগামী ১৪ জুলাই অভিযোগ গঠনের শুনানির দিকে নজর থাকবে সংশ্লিষ্টদের।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।