বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, শিল্প-শিক্ষা-স্টার্টআপে বিশেষ সুবিধার প্রস্তাব
দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানো এবং সাধারণ মানুষের করের চাপ কমাতে একগুচ্ছ জনবান্ধব সংশোধনী প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব দেন। পাশাপাশি পরবর্তী কর বছরগুলোতে ধাপে ধাপে এই সীমা ৫ লাখ টাকা পর্যন্ত উন্নীত করারও আহ্বান জানান।প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক শৃঙ্খলা আরো পড়ুন , কৃষকের কল্যাণেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে: কায়সার কামালফিরিয়ে আনতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।উচ্চশিক্ষা খাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১০ শতাংশ কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও দেন তিনি। একই সঙ্গে গবেষণা বৃদ্ধি, ভাষা শিক্ষা উন্নয়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ বাড়ানোর আহ্বান জানান।দেশীয় শিল্পের বিকাশে চিংড়ি, ওষুধ, এলইডি, বৈদ্যুতিক তার, পিভিসি, পেট রেজিনসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।এছাড়া তিনি জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল রাখা হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্যও বাজেটে বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রধানমন্ত্রীর এসব প্রস্তাবে সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।