দৈনিক সংবাদ দিগন্ত

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ জুলাই নির্ধারণ করেছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন [রিপোর্টারের নাম]।চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মোহাম্মদ হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রাষ্ট্রপক্ষের আবেদনের পর আগামী ২৬ জুলাই নতুন শুনানির তারিখ নির্ধারণ করেন।আসামিপক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী জানান, আরও  পড়ুন, চূড়ান্ত পর্যায়ে নবম পে-স্কেল, ১ জুলাই থেকে কার্যকরের লক্ষ্যে সরকারমামলার কয়েকজন আসামি আদালতে অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মোহাম্মদ হোসেন। ওই ঘটনায় একই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।মামলায় বর্তমানে শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। এর আগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল