দৈনিক সংবাদ দিগন্ত

মহাসড়কেই ধান-খড় শুকানো, ঝুঁকিতে যান চলাচল

ময়মনসিংহের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ধান ও খড় শুকানোর কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। সড়কের দুই পাশজুড়ে ধান-খড় ছড়িয়ে রাখায় যান চলাচলে তৈরি হচ্ছে মারাত্মক ঝুঁকি।ঢাকা-ময়মনসিংহ, ময়মনসিংহ-শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ মহাসড়কের বিভিন্ন এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত সড়ক দখল করে শুকানো হচ্ছে ধান ও খড়। এতে অনেক জায়গায় সড়কের প্রস্থ কমে যাচ্ছে।চালকদের অভিযোগ, সড়কের সীমানা বোঝা না যাওয়ায় প্রায়ই গাড়ির চাকা পিছলে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।আরও পড়ুন , ভালুকায় উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের ধাওয়া, পালালেন ইউএনওমোটরসাইকেল চালক আব্দুল হক লিটন জানান, বড় যানবাহনকে সাইড দিতে গিয়ে অনেক সময় খড়ের কারণে রাস্তার কিনারা বোঝা যায় না। এতে গাড়ি খাদে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।অন্যদিকে কৃষকরা বলছেন, টানা বৃষ্টিতে জমি ভেজা থাকায় বাধ্য হয়েই তারা সড়কে ধান-খড় শুকাচ্ছেন।নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতারা বলছেন, এটি শুধু চালক নয়, কৃষকদের জন্যও বড় ঝুঁকি তৈরি করছে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন , প্রভাব খাটিয়ে জমি দখল, দুয়ারীপাড়ায় সংবাদ সম্মেলন

মহাসড়কেই ধান-খড় শুকানো, ঝুঁকিতে যান চলাচল