ব্রাহ্মণবাড়িয়া অপহরণের চেষ্টা, তরুণী আটক
ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এক শিশু শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ২০২৬ সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু জান্নাত (৫) তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে। আটক তরুণীর বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়।আরও পড়ুন, ধামরাইয়ে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিতপ্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্লাস চলাকালীন সময় সুমাইয়া আক্তার স্কুলে প্রবেশ করে নিজেকে ‘খালা’ পরিচয় দিয়ে জান্নাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষকদের সন্দেহ হলে তারা শিশুটির মাকে খবর দেন এবং মা এসে জানান যে ওই তরুণীকে তারা চিনেন না। । পরে স্থানীয়রা তাকে আটকে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। নাসিরনগর থানার ওসি শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তরুণী পুলিশ হেফাজতে আছে । স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।