রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতার
রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মোঃ ওয়াহিদুজ্জামানকে (৬০) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন, ২০২৬) রাজবাড়ী সদর থানার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ সাহাবুদ্দিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে শিশু ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ওয়াহিদুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।আরও পড়ুন এ জে ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ও বিএনপি নেতাসহ তিনজন ৩০০ পিস ইয়াবাসহ আটকগ্রেফতারকৃত মোঃ ওয়াহিদুজ্জামান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চান্দ্রা বাজার ইউনিয়নের সিংগারডাক গ্রামের মৃত আজিজ চৌধুরীর ছেলে। সে বর্তমানে রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর তালতলা এলাকায় তার শ্বশুর আঃ লতিফ শেখের বাড়ীতে বসবাস করে আসছিল।রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।