দৈনিক সংবাদ দিগন্ত

রেললাইনের পাশ থেকে শিশুর লাশ, পরিবারের অভিযোগ ধর্ষণের পর হত্যা

শনিবার রাত ৯টার দিকে তারাকান্দি গ্রামের রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের কাছ থেকে মাহমুদা আক্তার নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।পরিবার জানায়, বিকেল ৫টার দিকে মাহমুদা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।নিহতের পরিবারের অভিযোগ, লাশ উদ্ধারের সময় শিশুটির শরীরে কোনো পোশাক ছিল না। এ কারণে তারা ধর্ষণের পর হত্যার আশঙ্কা করছেন।তবে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ বলেন, আরও  পড়ুন, টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার অভিযোগপ্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী অন্য একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে আঘাতে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

রেললাইনের পাশ থেকে শিশুর লাশ, পরিবারের অভিযোগ ধর্ষণের পর হত্যা