রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
রাঙামাটি শহরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।পরিবার সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে শিশুটি বাসার সামনে অবস্থান করছিল। এ সময় অভিযুক্ত মুন্না তাকে নিজের ঘরে নিয়ে যায়। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় ফিরে এলে বড় বোন বিষয়টি দেখতে পান এবং নির্যাতনের কথা জানতে পারেন।তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।আরো পড়ুন , ভিজিএফের চাল না পেয়ে রাজবাড়ীতে জেলেদের বিক্ষোভ পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।রাঙামাটি সদর হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান জানান, হাসপাতালে আনার পরপরই শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়েছে।এদিকে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।