টাঙ্গাইলের সখীপুরে ৩ বছরের শিশুকন্যাকে নিয়ে আকলিমা (আঁখি) বয়স (২৩) (গৃহবধূ) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। ১৬/১১/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২.০০ দিকে আকলিমা নিখোঁজ হয়। উপজেলা নয়া কচুয়া গ্রামের বাবার বাড়ি থেকে নিখোঁজ হয়। সাথে তাহার ৩ বছরের মেয়ে মায়েসাকে নিয়ে গেছে। এমতাবস্থায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পরে-ও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ আকলিয়া আক্তারের বাবা মো:নাছির উদ্দিন গত ২০/১১/২০২৬ তারিখ সখীপুর থানায় লিখিত অভিযোগ করেন। নাছির উদ্দীন অভিযোগ করেন মেয়ে আকলিমা আক্তার একমাস ধরে আমার বাসায় থাকতেন। হঠাৎ বাড়িতে কেউ না থাকায় মেয়ে আমার নাতনী সহ বাড়ি থেকে চলে গেছে। কয়েকদিন যাবদ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পাওয়ায় আমি থানায় জিডি এবং অভিযোগ করি। আরও পড়ুন,সরকারি বরাদ্দের নলকূপ নিয়ে এলাকায় তোলপাড় দীর্ঘ ৮ বছর আগে উপজেলার গজারিয়া গ্রামের মতি মিয়ার সাথে বিবাহ হয়।তাদের দাম্পত্য জীবনে একটা কণ্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে একবছর আগে সৌদি আরব কর্মরত আছে। নিখোঁজ আকলিমার স্বামী মতি মিয়া বলেন আমি বেতনের ২০০০০ হাজার টাকা বউয়ের কাছে দেই, কিন্তু টাকা হাতে পাওয়ার পর থেকে আমার স্ত্রী আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরর্বতীতে জানতে পানি আমার স্ত্রীর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। আমার ৩ বছরের সন্তানের জন্য চিন্তা হচ্ছে। দয়া করে কোন সন্ধান পাওয়া গেলে আমার পরিবারের সদস্যদের কাছে মেয়েকে ফিরিয়ে দেন। অভিযোগের তদন্তের দ্বায়িত্বরত অফিসার এস আই মামুন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। আশাকরি অতি তারা তারি আসল ঘটনা উদঘাটন হবে
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।