গাজীপুরে তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন, শিল্পকারখানার নিরাপত্তা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ৩২টি শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় গাজীপুর ক্লাব প্রাঙ্গণে গাজীপুর জেলা সম্মিলিত শিল্প ও শ্রমিক রক্ষা সংগঠনসমূহের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সের সভাপতি জহিরুদ্দিন সম্রাট। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সভায় তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের কারণ, শ্রমিকদের ন্যায্য দাবি, কর্মস্থলের নিরাপত্তা এবং শিল্পকারখানায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে গাজীপুর গার্মেন্টস ফেডারেশন ও সংশ্লিষ্ট ৩২টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।আরও পড়ুন, রায়পুরা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে এমপি আশরাফ উদ্দিনকে সংবর্ধনা ও নবীনবরণপ্রধান অতিথির বক্তব্যে এমপি রনি বলেন, চলমান পোশাকশিল্পের শ্রমিক আন্দোলন এখন আর শ্রমিকদের নিয়ন্ত্রণে নেই; এটি বিভিন্ন পরাজিত রাজনৈতিক শক্তির হাতে চলে গেছে। বিএনপি সরকার শ্রমজীবী ও মেহনতি শ্রমিক ভাই-বোনদের ভোটে নির্বাচিত সরকার। তাই শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার সব সময় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকেরা তাঁদের কর্মস্থলে ফিরে গেছেন। শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের দাবি-দাওয়া সমাধানে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএমপির সভাপতি মেহেদী হাসান এলিস, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, সহসভাপতি আহমদ আলী রুশদী, আলহাজ হাসান আজমল ভূঁইয়া, সহসভাপতি ড. অ্যাডভোকেট মুহাম্মদ শহীদউজ্জামানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। মতবিনিময় সভায় শ্রমিকদের দাবি-দাওয়া, শিল্পের নিরাপত্তা এবং গাজীপুরের তৈরি পোশাকশিল্পে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।