দৈনিক সংবাদ দিগন্ত

চট্টগ্রাম কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, উভয় পক্ষেই বহিরাগত অস্ত্রধারী

চট্টগ্রামের শিক্ষাঙ্গনে সংঘর্ষের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ-এ ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হলেও পরে তা দ্রুত সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষে রামদা, কিরিচ, লোহার রডসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।ভিডিও ও ছবিতে দেখা যায়, অনেক বহিরাগতও সংঘর্ষে সক্রিয়ভাবে অংশ নেয়। এদের অনেকের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে দুই পক্ষই দাবি করছে, তাদের কর্মীরা মূলত বহিরাগত হামলার শিকার হয়েছেন।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, কিছু এলাকার প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ী নেতারাও সংঘর্ষে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে, আরো পড়ুন , মধ্যনগরে বৃষ্টি অবিরাম, হাওর প্লাবিত, অধিকাংশ কৃষক সর্বহারাযা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।ঘটনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একে অপরকে দায়ী করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিয়ে উভয় পক্ষই নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।চট্টগ্রাম সরকারি সিটি কলেজ কর্তৃপক্ষ ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে এবং সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ঠেকাতে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।বিশ্লেষকরা বলছেন, শিক্ষাঙ্গনে বহিরাগতদের প্রবেশ এবং রাজনৈতিক সংঘর্ষ ক্রমেই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রাম কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, উভয় পক্ষেই বহিরাগত অস্ত্রধারী