দৈনিক সংবাদ দিগন্ত

শিক্ষিত চোর ডাকাত তৈরি করছে সার্টিফিকেটনির্ভর শিক্ষা: মুজিবুর রহমান

 বিস্তারিত শিক্ষা প্রকৃত না হলে শিক্ষিত ব্যক্তিরাই চোর-ডাকাত হয়ে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের নামে যারা জনগণের সম্পদ বিদেশে পাচার করছেন এবং দুর্নীতি ও অনিয়ম করছেন তারা প্রকৃত শিক্ষা অর্জন করেননি। তারা শুধু সার্টিফিকেট অর্জন করেছেন। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও পড়ুন,ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্যের জবাব দিলেন নাছির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, প্রচলিত গতানুগতিক শিক্ষাব্যবস্থায় আলোকিত মানুষ তৈরি সম্ভব নয়। তাই সার্টিফিকেট অর্জননির্ভর শিক্ষাব্যবস্থার পরিবর্তে ইসলামী শিক্ষানীতির আলোকে শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। তিনি আরও বলেন, শুধু দিবস পালন ও আলোচনা করে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা হবে না। আগামী বছরের বিশ্ব শিক্ষক দিবস যেন শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ ও মর্যাদা প্রতিষ্ঠার বাস্তব উদাহরণ হয় সে উদ্যোগ নিতে হবে। আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, চাকরি জাতীয়করণ, অবসর সুবিধা দ্রুত প্রদান, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

শিক্ষিত চোর ডাকাত তৈরি করছে সার্টিফিকেটনির্ভর শিক্ষা: মুজিবুর রহমান