দৈনিক সংবাদ দিগন্ত

শিক্ষার আলো ছড়াতে রূপসীপাড়ায় ইউনিয়ন পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।রবিবার (২ আগস্ট) রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ।আরও  পড়ুন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুইজন নিহত, আহত দুইশিক্ষা উপকরণ তুলে দেন রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম।এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শিক্ষার আলো ছড়াতে রূপসীপাড়ায় ইউনিয়ন পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ