কালকিনিতে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ আহত ৫ জন
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এতে করে প্রায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও ম জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এলাকা সুত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদ্রায়ার সাথে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা-(৮), জান্নাত-(৯) মিনহা-(১০) ও মাইমুনা-(৯)সহ পাঁচজন শিক্ষার্থী আহত হয়ে। আরও পড়ুন, গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিতআহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ইমন সরদার বলেন, আমার ঘরের সামনে কিভাবে বামা বিস্ফোরিত হলো আমি জানিনা। মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, তার মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে প্রায় ৫জন শিক্ষার্থী আহত হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম জানান, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।