অচেতন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর হাজারীবাগের মনেস্বর রোড থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্তের মৃত্যু হয়েছে। সীমান্ত কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯টার পর তিনি নিজের রুমের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় সাড়া-শব্দ না পাওয়ায় রুমমেট বাড়ির মালিককে খবর দেন। দরজা ভেঙে তার অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরো পড়ুন , ফুটপাতে আর ব্যবসা করা যাবে না: ডিএনসিসি প্রশাসক নিহতের চাচা জানান, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও পরিবার জানে না।পুলিশ এই ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং শিক্ষার্থী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনও মৃত্যুর কারণ যাচাই করছে।