দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

যাত্রাবাড়ীতে শ্রেণিকক্ষে বেঞ্চ থেকে পড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি স্কুলের শ্রেণিকক্ষে বেঞ্চ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া ফাতেমা (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত ফাতেমা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মমিনপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ৪ নম্বর গলিতে বসবাস করতেন।পরিবারের সদস্যরা জানান, সোমবার শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে হঠাৎ মাথা ঘুরে বেঞ্চ থেকে পড়ে যান ফাতেমা। এতে মাথায় গুরুতর আঘাত পান। পরে সহপাঠী ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

আরও  পড়ুন, রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের দালালবিরোধী অভিযান, নারীসহ আটক ১৩

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।নিহতের বাবা লুৎফর রহমান বলেন, তাঁর মেয়ে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। মাথা ঘুরে বেঞ্চ থেকে পড়ে যাওয়ার পর হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : চিকিৎসাধীন শিক্ষার্থীর মৃত্যু শ্রেণিকক্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

যাত্রাবাড়ীতে শ্রেণিকক্ষে বেঞ্চ থেকে পড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি স্কুলের শ্রেণিকক্ষে বেঞ্চ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া ফাতেমা (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত ফাতেমা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মমিনপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ৪ নম্বর গলিতে বসবাস করতেন।পরিবারের সদস্যরা জানান, সোমবার শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে হঠাৎ মাথা ঘুরে বেঞ্চ থেকে পড়ে যান ফাতেমা। এতে মাথায় গুরুতর আঘাত পান। পরে সহপাঠী ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

আরও  পড়ুন, রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের দালালবিরোধী অভিযান, নারীসহ আটক ১৩

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।নিহতের বাবা লুৎফর রহমান বলেন, তাঁর মেয়ে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। মাথা ঘুরে বেঞ্চ থেকে পড়ে যাওয়ার পর হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত