দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীর দুই শিক্ষাঙ্গনে উত্তেজনা, সংঘর্ষে আহত বহু শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা কলেজেও ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে।মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা কলেজের গ্যালারি নম্বর ২-এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রশিবিরের দাবি, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার ব্যানার টানানোর সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে তাদের অন্তত ২০ জন আহত হন।অন্যদিকে ছাত্রদলের দাবি, বহিরাগত শিবির কর্মীরা ক্যাম্পাসে এসে উসকানিমূলক আচরণ করেন এবং তাদের এক কর্মীকে মারধর করেন। আরও  পড়ুন, ট্রাফিক আইন ভাঙায় একদিনে ১,৪৬৮ মামলা, রেকার ৩২০ যানবাহনপরে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ছাত্রদলের পক্ষ থেকে ৭ জন আহত হওয়ার দাবি করা হয়েছে।এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে জকসু প্রতিনিধিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ছাত্রশিবিরের দাবি, তাদের সমর্থিত ভিপি, জিএস ও এজিএসসহ অর্ধশতাধিক শিক্ষার্থীকে মারধর করে বের করে দেওয়া হয়।তবে ছাত্রদলের অভিযোগ, ছাত্রশিবির ও জকসু প্রতিনিধিরা পরিকল্পিতভাবে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেছে।দুই ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

রাজধানীর দুই শিক্ষাঙ্গনে উত্তেজনা, সংঘর্ষে আহত বহু শিক্ষার্থী