যুদ্ধবিরতিতেও চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিল অব্যাহত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনো ধারাবাহিকভাবে কিছু ফ্লাইট বাতিল হচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার—১৬ ও ১৭ এপ্রিল—এই দুই দিনে মোট ৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে।আরও পড়ুন, কাহালুতে ফিলিং স্টেশন থেকে বের হতেই আগুনে পুড়ল মাইক্রোবাসএছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস-এর একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ার আরাবিয়া-র শারজাহ রুটের দুটি অ্যারাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। একইভাবে সালাম এয়ার-এর মাস্কাট রুটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।আরও পড়ুন, চট্টগ্রামে বিদ্যুৎ সংকট, ১০ কেন্দ্র বন্ধে তীব্র লোডশেডিংবিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এই দুই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১২টি অ্যারাইভাল ও ১১টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি থাকলেও আঞ্চলিক অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ফলে ফ্লাইট পরিচালনায় এখনো সতর্ক অবস্থানে রয়েছে এয়ারলাইনসগুলো।