দৈনিক সংবাদ দিগন্ত

ডেমরায় ঢালাইয়ের কাজ করতে গিয়ে ট্রাক থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর ডেমরার সারুলিয়ায় কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে মেহেদী হাসান নামে ২২ বছর বয়সী এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার সকাল আনুমানিক ৮টার দিকে সারুলিয়া এলাকায় সড়কে ঢালাইয়ের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহেদী হাসানের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি থানায়। তাঁর বাবার নাম আব্দুর রব। তিনি মিক্সার ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।নিহতের সহকর্মী রফিকুল ইসলাম জানান, সকালে সারুলিয়া এলাকায় সড়কে ঢালাইয়ের কাজ চলছিল। মিক্সার ট্রাক থেকে ঢালাই নামানোর পর গাড়িটি পরিষ্কার করছিলেন মেহেদী।এ সময় অসাবধানতাবশত ট্রাকের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।আরও  পড়ুন, রয়েল এইড হাসপাতালে জেনারেটর রুমে আগুন, নিয়ন্ত্রণে ২২ মিনিটে পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।অবস্থার অবনতি হলে মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মেহেদী হাসানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেমরায় ঢালাইয়ের কাজ করতে গিয়ে ট্রাক থেকে পড়ে শ্রমিক নিহত