“মানবতা আজ লজ্জিত” রামিসা হত্যার দ্রুত বিচার দাবি জামায়াত আমিরের
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান।এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা আজ লজ্জিত। তুমি ছিলে তোমার মা-বাবার ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।”তিনি আরও বলেন, “আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং নরপশু হত্যাকারীর দ্রুত শাস্তি দেখতে চাই।”আরও পড়ুন , সীমান্ত হত্যা বন্ধে শক্তিশালী পররাষ্ট্রনীতির ঘোষণা এনসিপিরমঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা।নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুল-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।আরও পড়ুন, রাশেদ খান মেননের মুক্তির দাবি জানিয়ে যুব মৈত্রী-ছাত্র মৈত্রীর আলোচনা সভা